ঢাকার কণ্ঠ
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ । ০৫:৩৬ মিনিট

অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে খুলনায় প্রত্যাহার ২৮ পুলিশ সদস্য

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার পুলিশ সদস্য রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা এবং ইউনিটের সদস্যদের এ তালিকায় রাখা হয়েছে। তাঁদের মধ্যে থানা ছাড়াও ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত সদস্য রয়েছেন।

অভিযোগ রয়েছে, এসব সদস্য বিভিন্ন ইউনিটে ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন এবং বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ করতেন। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তে প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

বিষয় : খুলনা এসআই অনৈতিক সুবিধা পুলিশ সদস্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে খুলনায় প্রত্যাহার ২৮ পুলিশ সদস্য

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার পুলিশ সদস্য রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা এবং ইউনিটের সদস্যদের এ তালিকায় রাখা হয়েছে। তাঁদের মধ্যে থানা ছাড়াও ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত সদস্য রয়েছেন।

অভিযোগ রয়েছে, এসব সদস্য বিভিন্ন ইউনিটে ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন এবং বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ করতেন। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তে প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত