বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন করে সামনে এসেছে একটি নম্বরবিহীন মোটরসাইকেল। গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের ব্যবহৃত কি না, তা যাচাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (৩০ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে শুক্রবার সকালে পিবিআই কর্মকর্তারা সেটি নিয়ে যান। মোটরসাইকেলটির সঙ্গে তাহসিফের মৃত্যুর ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পিবিআই জানিয়েছে, নৌ-পুলিশের পাশাপাশি সংস্থাটিও এ ঘটনায় ছায়া তদন্ত করছে এবং তদন্তে সহযোগিতা দিচ্ছে। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে তাহসিফের পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।
উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) তুরাগ নদীর উত্তরখান থানাধীন রাজাবাড়ি খেয়াঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার আগে সিসিটিভি ফুটেজে তাকে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে বাসা থেকে বের হতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা ওই যুবককে দীপ হিসেবে শনাক্ত করেন। মোটরসাইকেলটির পরিচয় নিশ্চিত হলে তদন্তে নতুন তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয় : মোটরসাইকেল তাহসিফ সাউরি

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন