রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন তিনজনকে মনোনয়ন দিয়েছে সরকার। মনোনীতদের মধ্যে দুজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। একই সঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আরও এক বছর দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে পৃথক চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন মনোনীত তিনজনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিতে পর্ষদগুলোকে বলা হয়েছে।
মনোনয়ন পাওয়া কর্মকর্তারা হলেন: সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদা এবং যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদ।
মাহবুব আলমকে জনতা ব্যাংকের এমডি, নূরুল হুদাকে বেসিক ব্যাংকের এমডি এবং নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের এমডি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে, সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করায় তিনি আরও এক বছর দায়িত্বে থাকছেন।
এদিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রূপালী ব্যাংকের এমডি পদে এখনো কাউকে মনোনয়ন দেয়নি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বিষয় : ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন