ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬। ০৫:৫৫ মিনিট

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে টোকিও সফরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দুই দেশের বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন তারেক রহমান।

সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।

সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেবেন এবং দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও পরিবেশসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে একাধিক সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। সফরটির মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা করছে জাপান।

বিষয় : বাংলাদেশ প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে টোকিও সফরে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দুই দেশের বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন তারেক রহমান।

সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।

সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেবেন এবং দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও পরিবেশসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে একাধিক সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। সফরটির মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা করছে জাপান।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত