ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬। ০৩:৪৯ মিনিট

পুরুষকেন্দ্রিক ছবিতে কেন কাজ করেন রাধিকা আপ্তে? জানালেন নিজেই

বলিউডে নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, নারীপ্রধান ছবির মান ভালো হলেও প্রেক্ষাগৃহে প্রত্যাশিত ব্যবসা নাও করতে পারে। এ কারণে বাণিজ্যিক সাফল্যের হিসাব বিবেচনায় অনেক সময় পুরুষকেন্দ্রিক ছবিতে কাজ করতে হয় তাঁকে।

সম্প্রতি নিজের আসন্ন নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’র প্রচারে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাধিকা।

অভিনেত্রীর ভাষ্য, প্রেক্ষাগৃহে ভালো উদ্বোধনী আয় নিশ্চিত করার ক্ষেত্রে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের অবস্থান আলাদা। তাঁদের ছবিকে ঘিরে দর্শকের আগ্রহ ও বক্স অফিসের প্রত্যাশা তুলনামূলক বেশি থাকে। তবে তাঁর নিজের অভিনীত কোনো নারীপ্রধান ছবি ভালো হলেও সেটি বাণিজ্যিকভাবে সফল হবে এমন নিশ্চয়তা নেই।

প্রেক্ষাগৃহে মুক্তি নাকি ওটিটি কোন মাধ্যমে ছবি মুক্তি পাচ্ছে, সেটিকে কাজ বেছে নেওয়ার প্রধান বিবেচ্য বিষয় মনে করেন না রাধিকা। তাঁর মতে, একটি ছবি কোথায় মুক্তি পাবে, তা নির্ধারণে নানা ব্যবসায়িক সিদ্ধান্ত জড়িত থাকে। তিনি চান, ছবিটি যে মাধ্যমেই হোক, দর্শকের কাছে পৌঁছাক।

সাক্ষাৎকারে বলিউডের সাম্প্রতিক ছবির আরেকটি প্রবণতা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তাঁর মতে, বর্তমানে সহিংসতানির্ভর ছবির প্রতি বাণিজ্যিক আগ্রহ দেখা যাচ্ছে। তবে এ ধরনের ছবিতে সহিংসতার উপস্থাপন তাঁকে অস্বস্তিতে ফেলে। তাই কাজের ক্ষেত্রে বিষয়বস্তু নিয়েও তাঁকে সতর্ক থাকতে হয়।

বিষয় : পুরুষকেন্দ্রিক রাধিকা আপ্তে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পুরুষকেন্দ্রিক ছবিতে কেন কাজ করেন রাধিকা আপ্তে? জানালেন নিজেই

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

বলিউডে নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, নারীপ্রধান ছবির মান ভালো হলেও প্রেক্ষাগৃহে প্রত্যাশিত ব্যবসা নাও করতে পারে। এ কারণে বাণিজ্যিক সাফল্যের হিসাব বিবেচনায় অনেক সময় পুরুষকেন্দ্রিক ছবিতে কাজ করতে হয় তাঁকে।

সম্প্রতি নিজের আসন্ন নেটফ্লিক্স সিরিজ ‘আক্কা’র প্রচারে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাধিকা।

অভিনেত্রীর ভাষ্য, প্রেক্ষাগৃহে ভালো উদ্বোধনী আয় নিশ্চিত করার ক্ষেত্রে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের অবস্থান আলাদা। তাঁদের ছবিকে ঘিরে দর্শকের আগ্রহ ও বক্স অফিসের প্রত্যাশা তুলনামূলক বেশি থাকে। তবে তাঁর নিজের অভিনীত কোনো নারীপ্রধান ছবি ভালো হলেও সেটি বাণিজ্যিকভাবে সফল হবে এমন নিশ্চয়তা নেই।

প্রেক্ষাগৃহে মুক্তি নাকি ওটিটি কোন মাধ্যমে ছবি মুক্তি পাচ্ছে, সেটিকে কাজ বেছে নেওয়ার প্রধান বিবেচ্য বিষয় মনে করেন না রাধিকা। তাঁর মতে, একটি ছবি কোথায় মুক্তি পাবে, তা নির্ধারণে নানা ব্যবসায়িক সিদ্ধান্ত জড়িত থাকে। তিনি চান, ছবিটি যে মাধ্যমেই হোক, দর্শকের কাছে পৌঁছাক।

সাক্ষাৎকারে বলিউডের সাম্প্রতিক ছবির আরেকটি প্রবণতা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তাঁর মতে, বর্তমানে সহিংসতানির্ভর ছবির প্রতি বাণিজ্যিক আগ্রহ দেখা যাচ্ছে। তবে এ ধরনের ছবিতে সহিংসতার উপস্থাপন তাঁকে অস্বস্তিতে ফেলে। তাই কাজের ক্ষেত্রে বিষয়বস্তু নিয়েও তাঁকে সতর্ক থাকতে হয়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত