ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬। ০২:৩২ মিনিট

দক্ষিণ কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণ শাখার সহসভাপতি মো. রমজান আলীকে (৩৯) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুমলিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানটি ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর একটি দল পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসান। অভিযানে উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলীসহ ডিবি পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রমজান আলী কুমলিভিটা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আলী হোসেন এবং মায়ের নাম মমতাজ বেগম।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বিষয় : কেরানীগঞ্জ গ্রেপ্তার ছাত্রলীগের নেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণ শাখার সহসভাপতি মো. রমজান আলীকে (৩৯) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুমলিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানটি ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর একটি দল পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসান। অভিযানে উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলীসহ ডিবি পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রমজান আলী কুমলিভিটা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আলী হোসেন এবং মায়ের নাম মমতাজ বেগম।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত