ঢাকার কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) সদস্যরা। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) রাতে এবং মঙ্গলবার রাত ১২টার পর পৃথক তিনটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি-দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল এলাকায় নাহার কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে জনি (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর চৌরাস্তা সংলগ্ন ওয়ালটন প্লাজার সামনে অভিযান চালিয়ে হেলাল (৪৩) নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁর কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ১০ গ্রাম।
এ ছাড়া মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মান্দাইল এলাকায় ডরিন কেক অ্যান্ড পেস্ট্রির গলিতে অভিযান চালিয়ে রিদয় ওরফে নাদিম (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
বিষয় : মাদক ব্যবসায়ী কেরানীগঞ্জ গ্রেপ্তার

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন