জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিষয়টিকে দলীয় সিদ্ধান্তের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জামায়াত আমির। ইশরাকের পদত্যাগের পেছনে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে তাঁর এ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ইশরাক হোসেন সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগে মাদকবিরোধী অভিযানে তাঁর অস্ত্র হাতে থাকার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা নিয়ে শফিকুর রহমান বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে। এ পরিস্থিতিতে ইশরাক যা করা দরকার মনে করেছেন, তা করেছেন। ওই অভিযানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
তবে অভিযানের সময় ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মন্তব্য করেন জামায়াত আমির। তাঁর মতে, কাজের উদ্দেশ্য ভালো হলেও সব ক্ষেত্রে পদ্ধতি গ্রহণযোগ্য নাও হতে পারে। একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্যে অস্ত্র বহন করলে অন্যরা সেটিকে ভুলভাবে অনুসরণ করতে পারে।
মাদক নির্মূলে জামায়াতের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, তাঁদের লক্ষ্য শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, বরং মাদক নির্মূল করা। এ জন্য আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মঙ্গলবার চট্টগ্রাম নগরের খুলশী এলাকার জিইসি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থান, দলের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা এবং নির্বাচনের ফলাফল নিয়েও কথা বলেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন