ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬। ০৮:০৫ মিনিট

রাড্ডা হাসপাতালে ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম জামায়াতের

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। এ সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুরে রাড্ডা সেন্টারের সামনে ঢাকা-১৪ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঘটনার দীর্ঘ সময় পার হলেও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। হামলার সঙ্গে জড়িতদের পাশাপাশি এর পেছনে থাকা মদদদাতাদের পরিচয়ও প্রকাশ করার দাবি জানান তিনি।

মানববন্ধনে বিশেষ অতিথি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, রাড্ডা সেন্টার থেকে সুলভ মূল্যে বহু মা ও শিশু চিকিৎসাসেবা পেতেন। অথচ এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, অভিযোগে যাদের নাম এসেছে, তাঁদেরসহ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হাসপাতাল থেকে লুট হওয়া ওষুধ ও সামগ্রী উদ্ধারের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের মধ্যে আটজনকে গত ৮ অক্টোবর তিন দিনের রিমান্ডে পাঠান আদালত।

মানববন্ধনে জামায়াতের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

বিষয় : জামায়াত রাড্ডা হাসপাতালে ভাঙচুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাড্ডা হাসপাতালে ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম জামায়াতের

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। এ সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুরে রাড্ডা সেন্টারের সামনে ঢাকা-১৪ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ঘটনার দীর্ঘ সময় পার হলেও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। হামলার সঙ্গে জড়িতদের পাশাপাশি এর পেছনে থাকা মদদদাতাদের পরিচয়ও প্রকাশ করার দাবি জানান তিনি।

মানববন্ধনে বিশেষ অতিথি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, রাড্ডা সেন্টার থেকে সুলভ মূল্যে বহু মা ও শিশু চিকিৎসাসেবা পেতেন। অথচ এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, অভিযোগে যাদের নাম এসেছে, তাঁদেরসহ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হাসপাতাল থেকে লুট হওয়া ওষুধ ও সামগ্রী উদ্ধারের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের মধ্যে আটজনকে গত ৮ অক্টোবর তিন দিনের রিমান্ডে পাঠান আদালত।

মানববন্ধনে জামায়াতের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত