ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬। ০২:৪৩ মিনিট

কেরানীগঞ্জে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঢাকার কেরানীগঞ্জে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (১৯ অক্টোবর) তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কয়েকটি এলাকায়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির সদর দপ্তরের জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

এলাকাগুলো হলো: মনু ব্যাপারীর চাল, জনি টাওয়ার, ছাটগাঁও, বক্ক ডাকপাড়া, খালপাড় চড়াইল, অমৃতপুরের আংশিক এলাকা, নজরগঞ্জ, দিদার হোসেন রোড, মান্দাইল, কুশিয়ারবাগ, ফয়েজ নগর, বরিশুর বাজার, কালিন্দীঘাট, কালিন্দী স্কুল এবং আমিরাবাগ নতুন রাস্তা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। একই সঙ্গে নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

বিষয় : কেরানীগঞ্জ বিদ্যুৎ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (১৯ অক্টোবর) তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কয়েকটি এলাকায়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির সদর দপ্তরের জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

এলাকাগুলো হলো: মনু ব্যাপারীর চাল, জনি টাওয়ার, ছাটগাঁও, বক্ক ডাকপাড়া, খালপাড় চড়াইল, অমৃতপুরের আংশিক এলাকা, নজরগঞ্জ, দিদার হোসেন রোড, মান্দাইল, কুশিয়ারবাগ, ফয়েজ নগর, বরিশুর বাজার, কালিন্দীঘাট, কালিন্দী স্কুল এবং আমিরাবাগ নতুন রাস্তা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। একই সঙ্গে নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত