শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে।
আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত এ ছুটি চলবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এ সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও ছুটি থাকবে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো চালু থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি, ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ছুটির সময় বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবার মতো জরুরি পরিষেবা চালু থাকবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও দায়িত্ব পালন করবে।
হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনে নিয়োজিত ব্যক্তিরাও ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি দাপ্তরিক কাজের সঙ্গে যুক্ত অফিসগুলো প্রয়োজন অনুযায়ী কার্যক্রম চালু রাখবে।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে বন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আমদানি-রপ্তানিসহ জরুরি ব্যাংকিং সেবা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর আগে ৫ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। পরে ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
টানা ছুটিকে কেন্দ্র করে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের চাপ বাড়তে পারে। পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশ পাওয়ায় অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিষয় : ছুটি

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন