নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ও তাঁর বাগ্দত্তা নিকোলাস কিনান প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সারোগেট মায়ের সহায়তায় তাঁদের সন্তান ২০২৭ সালের বসন্তে পৃথিবীতে আসার কথা রয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ সুখবর জানান তাঁরা।
৩৯ বছর বয়সী রব জেটেনের সঙ্গী নিকোলাস কিনান আর্জেন্টিনার আন্তর্জাতিক হকি খেলোয়াড়। সন্তান আসার খবর জানিয়ে ইনস্টাগ্রামে তাঁরা লেখেন, ‘খুব বিশেষ একজন আসছে। ২০২৭ সালে দেখা হবে, ছোট্ট সোনা।’
পোস্টে সন্তানের আগমনের সম্ভাব্য সময়ের কথা জানানোর পাশাপাশি ডিম্বাণু দাতা ও সারোগেট মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দম্পতি। তাঁদের ভাষ্য, এই দুই নারীর সহযোগিতা ছাড়া তাঁদের বাবা হওয়ার স্বপ্ন পূরণ সম্ভব হতো না।
যেভাবে আসছে তাঁদের সন্তান
প্রধানমন্ত্রী জেটেনের দল ডি৬৬-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ডিম্বাণু দাতা ও সারোগেট মা দুজনই এই দম্পতির পরিচিত ডাচ নাগরিক। তাঁদের নিজেদেরও সন্তান রয়েছে। কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই তাঁরা জেটেন ও কিনানকে সন্তান লাভে সহযোগিতা করছেন।
দলটির দাবি, নেদারল্যান্ডসে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) চিকিৎসার মাধ্যমে সম্পন্ন হওয়া এ প্রক্রিয়া দেশটির প্রচলিত নিয়ম ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশটিতে সারোগেসির জন্য অর্থ প্রদান নিষিদ্ধ।
বিয়ের পরিকল্পনাও পিছিয়েছেন
রব জেটেন ও নিকোলাস কিনানের বাগদান হয়েছে। চলতি গ্রীষ্মে তাঁদের বিয়ের পরিকল্পনা থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠানটি পিছিয়ে দেন তাঁরা।
এর আগে, জেটেনের দল ডি৬৬-এর নির্বাচনী সাফল্যের পর তিনি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হন। এবার তাঁর জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন পরিচয় বাবা হওয়ার আনন্দ।
সন্তানের জন্মের সময় পরিবারের পাশে থাকতে কয়েক দিনের ছুটি নেওয়ার পরিকল্পনা রয়েছে জেটেনের। তবে দীর্ঘমেয়াদি পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে তাঁর দল।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন