রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি এবং পর্যটকদের আটকে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক তথ্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সাজেককে কেন্দ্র করে কী ঘটছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক তথ্যের ভিত্তিতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে জামায়াত আমির লেখেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’
সাজেকে গোলাগুলি ও পর্যটকদের ভোগান্তি
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাজেকের উজো বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটে। সড়ক অবরোধের কারণে সেখানে প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েছিলেন বলে প্রকাশিত খবরে জানানো হয়।
সকালে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় পর্যটকদের খাগড়াছড়ির উদ্দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তবে উজো বাজার এলাকায় অবরোধের মুখে পড়ে গাড়িবহর। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কটি চলাচলের উপযোগী করার পর পর্যটকবাহী গাড়িবহর ওই এলাকা ছাড়ে। এর কিছুক্ষণ পর সেখানে গোলাগুলি শুরু হয়।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে জেলা প্রশাসন সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বারবার অবরোধ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বিষয় : জামায়াত আমির রাঙামাটি

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন