ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬। ০৭:৪৩ মিনিট

২৯ অক্টোবর এইচএসসির ফল? যা জানাল শিক্ষা বোর্ড

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতির পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা বেশি। তবে মন্ত্রণালয়ের অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত দিনটিকে চূড়ান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

এ বছর ২ জুলাই সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়া ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। ফলে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো পরে অনুষ্ঠিত হয়।

এবার এইচএসসি, আলিম, এইচএসসি বিএম/বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন লাখো শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক। ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হলে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

বিষয় : এইচএসসির ফল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

২৯ অক্টোবর এইচএসসির ফল? যা জানাল শিক্ষা বোর্ড

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতির পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা বেশি। তবে মন্ত্রণালয়ের অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত দিনটিকে চূড়ান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

এ বছর ২ জুলাই সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়া ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। ফলে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো পরে অনুষ্ঠিত হয়।

এবার এইচএসসি, আলিম, এইচএসসি বিএম/বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন লাখো শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক। ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হলে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত