ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬। ০৮:৩৫ মিনিট

কারিগরি শিক্ষায় চীনের মডেল, শিক্ষক আনবে বাংলাদেশ

বাংলাদেশের কারিগরি শিক্ষাব্যবস্থায় চীনের মডেল অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ উদ্যোগের অংশ হিসেবে চীন থেকে শিক্ষক আনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, চীনের কারিগরি শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগাতে দেশটির সঙ্গে চুক্তি হয়েছে এবং এ নিয়ে কাজ এগিয়ে চলছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষায় চীনের টেকনিক্যাল শিক্ষার মডেল আনার পাশাপাশি চীন থেকে শিক্ষক নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে, যার মধ্যে চীনা ভাষা থাকতে পারে।

চীনের সঙ্গে সহযোগিতার বিষয়টি নতুন নয়। আগস্টে চীন সফর শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কারিগরি শিক্ষা ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে চীনের ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ’ মডেল অনুসরণ করতে চায় সরকার। কারিকুলাম পরিবর্তন, ল্যাব শক্তিশালী করা এবং শিক্ষক প্রশিক্ষণের বিষয়েও তখন গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছিল।

সেপ্টেম্বরে চাঁদপুরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময়ও মন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশি শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের জন্য চীনে পাঠানোর পাশাপাশি চীনা ভাষা ও কারিগরি শিক্ষা দিতে চীন থেকে শিক্ষক আনার উদ্যোগ নেওয়া হতে পারে।

শনিবারের অনুষ্ঠানে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বাড়ানোর ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সৌদি আরবে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ ক্ষেত্রে আগের সরকারের নেওয়া প্রকল্পের কিছু বাস্তবায়নগত জটিলতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে বিবেচনায় নিয়েই কাজ এগিয়ে নেওয়া হবে।

কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি বিদেশি ভাষা ও ব্যবহারিক দক্ষতার ওপর জোর দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী, চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সংযোগ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। 

বিষয় : কারিগরি শিক্ষাব্যবস্থা শিক্ষামন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কারিগরি শিক্ষায় চীনের মডেল, শিক্ষক আনবে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত