ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬। ০৪:২৫ মিনিট

কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে নিপুন রায় চৌধুরী বলেন, "শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।"

তিনি আরও বলেন, "শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়। জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে নিপুন রায় চৌধুরী বলেন, "শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।"

তিনি আরও বলেন, "শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়। জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত