ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ । ০৬:৪৮ মিনিট

কেরানীগঞ্জে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই, পালাল দুর্বৃত্তরা

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় জুয়েলারি ব্যবসায়ী ও তাঁর ফুফাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকার অন্তর সরকার (২৫) ও তাঁর ফুফাতো ভাই রাজিব সরকার (২০)। তাঁদের দুজনেরই পায়ে গুলি লেগেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্তর সরকারের ভাষ্য, হযরতপুর বাজারে তাঁদের একটি জুয়েলারি দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তাঁর বাবা নিতাই সরকার ও রাজিব স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন।

হযরতপুর এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন তাঁদের অটোরিকশার গতিরোধ করে। পরে গুলি ছুড়ে অন্তর ও রাজিবকে আহত করে হামলাকারীরা। এরপর তাঁদের সঙ্গে থাকা স্বর্ণালংকারের একটি টিফিনবক্স নিয়ে পালিয়ে যায়। ওই বাক্সে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল বলে দাবি করেন অন্তর।

পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা কয়েকটি বিস্ফোরণ ঘটায় বলেও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

বিষয় : কেরানীগঞ্জ ছিনতাই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই, পালাল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় জুয়েলারি ব্যবসায়ী ও তাঁর ফুফাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকার অন্তর সরকার (২৫) ও তাঁর ফুফাতো ভাই রাজিব সরকার (২০)। তাঁদের দুজনেরই পায়ে গুলি লেগেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্তর সরকারের ভাষ্য, হযরতপুর বাজারে তাঁদের একটি জুয়েলারি দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তাঁর বাবা নিতাই সরকার ও রাজিব স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন।

হযরতপুর এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন তাঁদের অটোরিকশার গতিরোধ করে। পরে গুলি ছুড়ে অন্তর ও রাজিবকে আহত করে হামলাকারীরা। এরপর তাঁদের সঙ্গে থাকা স্বর্ণালংকারের একটি টিফিনবক্স নিয়ে পালিয়ে যায়। ওই বাক্সে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল বলে দাবি করেন অন্তর।

পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা কয়েকটি বিস্ফোরণ ঘটায় বলেও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত