ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । ০৫:০৬ মিনিট

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে: আমানউল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। কোনো শিক্ষার্থী যেন মাদকাসক্ত না হয়, খারাপ পথে না যায় এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে হবে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকা-২ আসনের শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ছাত্রছাত্রীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এলাকার উন্নয়ন করা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আপনারা প্রত্যেকে নিজের সন্তান মনে করে দায়িত্ব পালন করবেন। আপনাদের কাছে এটাই আমার বিনীত অনুরোধ।’

তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতে হবে। কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হলে অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য উৎসাহিত হবে। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ভালো ফল করা শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার বিষয়ে আমান বলেন, কোনো শিক্ষার্থী যেন মাদকে আসক্ত না হয়, কোনো খারাপ পথে না যায় এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে—এ বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকদের শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষকদের সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষক নেতারা সরকারের সঙ্গে আলোচনা করছেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি শিক্ষা কর্মকর্তাদেরও আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষার প্রসঙ্গ তুলে আমানউল্লাহ আমান বলেন, খাল-নদী পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্ষা মৌসুমে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠানে ঢাকা-২ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

বিষয় : আমানউল্লাহ আমান আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে: আমানউল্লাহ আমান

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। কোনো শিক্ষার্থী যেন মাদকাসক্ত না হয়, খারাপ পথে না যায় এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে হবে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকা-২ আসনের শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ছাত্রছাত্রীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এলাকার উন্নয়ন করা এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আপনারা প্রত্যেকে নিজের সন্তান মনে করে দায়িত্ব পালন করবেন। আপনাদের কাছে এটাই আমার বিনীত অনুরোধ।’

তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতে হবে। কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হলে অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য উৎসাহিত হবে। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ভালো ফল করা শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার বিষয়ে আমান বলেন, কোনো শিক্ষার্থী যেন মাদকে আসক্ত না হয়, কোনো খারাপ পথে না যায় এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে—এ বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকদের শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষকদের সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষক নেতারা সরকারের সঙ্গে আলোচনা করছেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি শিক্ষা কর্মকর্তাদেরও আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষার প্রসঙ্গ তুলে আমানউল্লাহ আমান বলেন, খাল-নদী পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্ষা মৌসুমে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠানে ঢাকা-২ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত