ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬। ০৬:৫০ মিনিট

নভেম্বরে আসছে দুই কার্গো এলএনজি, সরকারের নতুন সিদ্ধান্ত

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে কাতার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।

সরকারি পর্যায়ের দীর্ঘমেয়াদি (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে কার্গো দুটি কেনা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, একটি কার্গো আগামী ৬ নভেম্বর এবং অন্যটি ২২ নভেম্বর ২০২৬ দেশে সরবরাহ করার কথা রয়েছে।

সভায় জানানো হয়েছে, অতিরিক্ত এই দুই কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। এ দাম বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের চেয়ে ভিন্ন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণের চলমান উদ্যোগের অংশ হিসেবেই অতিরিক্ত এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সরকার আরও কয়েক দফা এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন দুই কার্গো যুক্ত হওয়ায় আগামী নভেম্বরেও দেশে এলএনজি সরবরাহ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

বিষয় : সরকার এলএনজি সিসিজিপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নভেম্বরে আসছে দুই কার্গো এলএনজি, সরকারের নতুন সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে কাতার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।

সরকারি পর্যায়ের দীর্ঘমেয়াদি (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে কার্গো দুটি কেনা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, একটি কার্গো আগামী ৬ নভেম্বর এবং অন্যটি ২২ নভেম্বর ২০২৬ দেশে সরবরাহ করার কথা রয়েছে।

সভায় জানানো হয়েছে, অতিরিক্ত এই দুই কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। এ দাম বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের চেয়ে ভিন্ন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণের চলমান উদ্যোগের অংশ হিসেবেই অতিরিক্ত এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সরকার আরও কয়েক দফা এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন দুই কার্গো যুক্ত হওয়ায় আগামী নভেম্বরেও দেশে এলএনজি সরবরাহ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত