ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬ । ০৩:৫২ মিনিট

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, ৯৩% আসন সবার জন্য

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, এবারও কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না; এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে। 

নীতিমালা অনুযায়ী, কলেজগুলোর ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এবার অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে এবং চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

নীতিমালায় আরও বলা হয়েছে, যে বছর এসএসসি বা সমমানের ফল প্রকাশ হবে, সেই বছর এবং আগের দুই শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণদের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে সনদের মান নির্ধারণ করা হবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদেরও নির্দিষ্ট শর্তে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। তবে অন্য বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে যাওয়ার সুযোগ থাকবে না।

সমান ফল পাওয়া শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণে বিষয়ভিত্তিক নম্বর বিবেচনা করা হবে। পাশাপাশি স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ করলে নিজ প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন।

নীতিমালা অনুযায়ী, ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। কলেজগুলোকে ভর্তি ফি ও অন্যান্য খরচের তালিকাও আগে প্রকাশ করতে হবে এবং অনুমোদিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।

বিষয় : একাদশে ভর্তি শিক্ষা মন্ত্রণালয় কলেজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, ৯৩% আসন সবার জন্য

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, এবারও কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না; এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে। 

নীতিমালা অনুযায়ী, কলেজগুলোর ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এবার অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে এবং চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

নীতিমালায় আরও বলা হয়েছে, যে বছর এসএসসি বা সমমানের ফল প্রকাশ হবে, সেই বছর এবং আগের দুই শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণদের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে সনদের মান নির্ধারণ করা হবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই আবেদন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদেরও নির্দিষ্ট শর্তে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। তবে অন্য বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে যাওয়ার সুযোগ থাকবে না।

সমান ফল পাওয়া শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণে বিষয়ভিত্তিক নম্বর বিবেচনা করা হবে। পাশাপাশি স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ করলে নিজ প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন।

নীতিমালা অনুযায়ী, ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। কলেজগুলোকে ভর্তি ফি ও অন্যান্য খরচের তালিকাও আগে প্রকাশ করতে হবে এবং অনুমোদিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত