এসএসসি ও সমমান পরীক্ষায় এবার কোনো শিক্ষার্থী প্রত্যাশিত নম্বর না পেলে তার উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, শুধু ট্যাবুলেশন শিট নয়, শিক্ষার্থীর মূল উত্তরপত্র যাচাই করে প্রাপ্য নম্বর নিশ্চিত করা হবে।
আজ সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশের অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
এ মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থীকে ভুল নম্বর দেওয়া হলে বা প্রাপ্য নম্বর না দেওয়া হলে সংশ্লিষ্ট উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। এ জন্য রিভিউ কমিটি গঠন করা হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে তার প্রাপ্য নম্বর দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আগে রিভিউয়ের ক্ষেত্রে মূলত ট্যাবুলেশন শিট দেখা হতো। শিক্ষার্থীর খাতা পুনরায় দেখে শিক্ষক যথাযথ নম্বর দিয়েছেন কি না, তা যাচাইয়ের সুযোগ ছিল না। এবার আইনগতভাবে প্রত্যেক শিক্ষার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে।
এদিকে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮, ২৯, ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১,৩৮, ৮৭৭ জন। পাসের হার ৬২. ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১, ১৬, ৬৭৬ জন।
বিষয় : শিক্ষামন্ত্রী এসএসসি রেজাল্ট

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন