বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত জটিলতা কমাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় সমস্যা অনেক কমেছে। পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চীন থেকে দক্ষ শিক্ষক আনার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, সম্প্রতি চীন সফরে বাংলাদেশের শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। চীনের শিক্ষা ও শিল্প খাতের মধ্যে যে কার্যকর সংযোগ রয়েছে, সেই মডেল বাংলাদেশেও অনুসরণের পরিকল্পনা রয়েছে। এর আওতায় শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং ভাষা শিক্ষার কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষ করে চীন থেকে দক্ষ শিক্ষক বাংলাদেশে আনার ক্ষেত্রে ভিসা জটিলতা দূর করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি কাজ করছে। চীনা শিক্ষকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চীনের সঙ্গে শিক্ষা খাতে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচির কার্যক্রম দৃশ্যমান হতে পারে। এর মাধ্যমে দুই দেশের শিক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে।
চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে কারিগরি শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন