ঢাকার কণ্ঠ

প্রথম আন্তর্জাতিক ছাত্র চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে জবিতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন (এফএনটি) বিভাগ প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘১ম JNU FNT International Student Film Festival-2026’। আগামী ২৮ থেকে ৩০ জুন অনুষ্ঠিতব্য এই উৎসবকে সামনে রেখে দেশ-বিদেশের শিক্ষার্থীদের কাছ থেকে চলচ্চিত্র ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত অংশগ্রহণকারীরা তাদের নির্মাণকর্ম জমা দিতে পারবেন। উৎসবে মোট ৮টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে পাঁচটি বিভাগ— স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র (Cineman), গ্রুপ প্রোডাকশন (Cinema People), চিত্রনাট্য রচনা (Screenwriter), প্রামাণ্যচিত্র (Documaker) এবং নারী নির্মাতাদের জন্য Cinewomen বিভাগ।এছাড়া এফএনটি বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তঃব্যাচ প্রতিযোগিতায় থাকছে তিনটি বিভাগ— Best Maker (Short Fiction Film), Best Group Fiction এবং Best Group Documentary।আয়োজকদের দেওয়া নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন। জমাকৃত চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ২০ মিনিট হতে হবে। অংশগ্রহণকারীদের পরিচালক ও প্রযোজকের নাম, চলচ্চিত্রের শিরোনাম, বিভাগ, পোস্টার, গুগল ড্রাইভ লিংক, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বিভাগ, সেশন এবং প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র জমা দিতে হবে।আগ্রহীরা তাদের চলচ্চিত্র ও প্রয়োজনীয় তথ্য Jnufntfestofficial@gmail.com ই-মেইলে পাঠাতে পারবেন।

প্রথম আন্তর্জাতিক ছাত্র চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে জবিতে