কেরানীগঞ্জে ঝিলমিল হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় আবু হানিফ নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে কাগজপত্র সঠিক না থাকাসহ হাসপাতালের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায়, ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে, ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে, ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুকাদ্দেশ। এছাড়াও, কাগজপত্র সঠিক না থাকাসহ হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় চুনকুটিয়া চৌরাস্তা এলাকার রেজিয়া তালেব হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালের পাশাপাশি, সুচনা ড্রাগ হাউসে ৩০ হাজার টাকা, এশিয়ান মডেল ফার্মেসি ২০ হাজার টাকা, ও কদমতলী এলাকার লার্জ ফারমাকে ২০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ফার্মেসীগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সহ অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির জন্য রেজিস্টার খাতা না থাকায় এই জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক জানায়, কেরানীগঞ্জে কোন হাসপাতাল এবং ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কাগজপত্র যদি না থাকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যত্রতত্র হাসপাতাল এবং ফার্মেসি গড়ে উঠছে সঠিক নিয়মে না থাকলে অভিযান অব্যাহত থাকবে। এক কথায় কোন অবৈধ উপায়ে ক্লিনি ক হাসপাতাল এবং ফার্মেসি ব্যবসা কেরানীগঞ্জ করতে দেওয়া হবে না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোকাদ্দেস জানায়, কোন হাসপাতালেই কাগজপত্র ছাড়া পরিচালনা হতে পারে না। ঝিলমিল হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগটি আমরা আগেই পেয়েছি এবং তদন্ত কমিটি গঠন করেছি আজকে আমরা আরো পর্যবেক্ষণ করে গেলাম এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী সহ ঔষুধ প্রশাসনের কর্মকর্তাসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।