ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ০৩ আগস্ট ২০২৬ । ০২:৫৪ মিনিট

ঝিলমিল হাসপাতালে ভুল চিকিৎসায় আবু হানিফের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. আবু হানিফের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে আজ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

আজ সোমবার বিকেল ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিহতের পরিবার, স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

পরিবারের অভিযোগ, ঝিলমিল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে মাওলানা আবু হানিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এর আগে এ বিষয়ে ঢাকার কণ্ঠে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুল মুকাদ্দেস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা ইতোমধ্যে ঝিলমিল হাসপাতাল পরিদর্শন করে অপারেশন থিয়েটার, পরীক্ষা-নিরীক্ষার কক্ষ এবং নিহত আবু হানিফ চিকিৎসাধীন থাকা বেড পরিদর্শন করেছেন। তদন্ত কমিটি অপারেশন সংক্রান্ত কাগজপত্রসহ হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে।

নিহতের পরিবারের দাবি, তদন্ত যেন নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তারা বলেন, আবু হানিফের মৃত্যুর ঘটনায় পরিবার আজও শোকাহত। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা ন্যায়বিচারের দাবি জানিয়ে যাবেন।

এদিকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কর্মসূচি থেকে নিহত মাওলানা মো. আবু হানিফের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, চিকিৎসা ব্যবস্থায় অবহেলার অভিযোগের তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয় : ঝিলমিল হাসপাতাল ডাক্তার মোহাম্মদ আবু খায়ের আবু হানিফের মৃত্যু ঝিলমিল হাসপাতালে ভুল চিকিৎসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঝিলমিল হাসপাতালে ভুল চিকিৎসায় আবু হানিফের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. আবু হানিফের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে আজ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

আজ সোমবার বিকেল ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিহতের পরিবার, স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

পরিবারের অভিযোগ, ঝিলমিল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে মাওলানা আবু হানিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এর আগে এ বিষয়ে ঢাকার কণ্ঠে সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুল মুকাদ্দেস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা ইতোমধ্যে ঝিলমিল হাসপাতাল পরিদর্শন করে অপারেশন থিয়েটার, পরীক্ষা-নিরীক্ষার কক্ষ এবং নিহত আবু হানিফ চিকিৎসাধীন থাকা বেড পরিদর্শন করেছেন। তদন্ত কমিটি অপারেশন সংক্রান্ত কাগজপত্রসহ হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে।

নিহতের পরিবারের দাবি, তদন্ত যেন নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তারা বলেন, আবু হানিফের মৃত্যুর ঘটনায় পরিবার আজও শোকাহত। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা ন্যায়বিচারের দাবি জানিয়ে যাবেন।

এদিকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কর্মসূচি থেকে নিহত মাওলানা মো. আবু হানিফের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, চিকিৎসা ব্যবস্থায় অবহেলার অভিযোগের তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত