ঢাকার কণ্ঠ

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনেট্রাইব্যুনালের বিচারকে, আটক ৪

রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তিনটি তাজা ককটেলও উদ্ধার করা হয়।শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জুমার নামাজের আগে কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। উদ্ধার করা তিনটি ককটেল পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনেট্রাইব্যুনালের বিচারকে, আটক ৪