ঢাকার কণ্ঠ

হাম পরিস্থিতি উদ্বেগজনক, উপসর্গে মৃতের সংখ্যা ছাড়াল ৭০০

দেশে হামের উপসর্গ নিয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।শুক্রবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে চার শিশুর। এ সময় ৮৬৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১০৭।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৯ জন।হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।  গত ২৪ ঘণ্টায় ১০৭ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৪৯ জন।একই সময়ে ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫২২ জনে।

হাম পরিস্থিতি উদ্বেগজনক, উপসর্গে মৃতের সংখ্যা ছাড়াল ৭০০