ঢাকার কণ্ঠ

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে আরও ৬ মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ছয়জনের মৃত্যুর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, খুলনা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৬২ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫১৪ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এরপর খুলনা বিভাগে ৩৩০, চট্টগ্রাম বিভাগে ৩২৪ এবং রাজশাহী বিভাগে ২২৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ২০৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯৬, ময়মনসিংহে ৯৯, ঢাকা উত্তরে ১০৬, রংপুরে ৮৩ এবং সিলেটে ১০ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির এই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে। 

বিষয় : স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে আরও ৬ মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ছয়জনের মৃত্যুর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, খুলনা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

নতুন রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৬২ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫১৪ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এরপর খুলনা বিভাগে ৩৩০, চট্টগ্রাম বিভাগে ৩২৪ এবং রাজশাহী বিভাগে ২২৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ২০৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯৬, ময়মনসিংহে ৯৯, ঢাকা উত্তরে ১০৬, রংপুরে ৮৩ এবং সিলেটে ১০ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির এই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত