ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬। ০৫:২৬ মিনিট

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. সুজন (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আল-আমিন জানান, কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় সুজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকের ব্যথার কথা জানান। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুজনের কয়েদি নম্বর ৬৩১৬/এ এবং মামলা নম্বর ৫২৯৫/২৬ (সিআর)। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলী থানার গোড়ই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় : কেন্দ্রীয় কারাগার কয়েদির মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. সুজন (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আল-আমিন জানান, কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় সুজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকের ব্যথার কথা জানান। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুজনের কয়েদি নম্বর ৬৩১৬/এ এবং মামলা নম্বর ৫২৯৫/২৬ (সিআর)। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলী থানার গোড়ই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত