আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা ও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার অবরুদ্ধ করতে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি আজ রোববার (৪ অক্টোবর) দুদকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
দুদক জানিয়েছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা এসব অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাত হয়ে গেলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে সম্পদগুলো অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করতে কমিশনের অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের নথি অনুযায়ী, কাজী জাফর উল্লাহর নামে মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের হিসাবে প্রায় ৪৯ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ২৯৫ টাকা রয়েছে। তাঁর স্ত্রী নিলুফার জাফর উল্লাহর নামে রয়েছে প্রায় ২৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার টাকা।
এ ছাড়া ছেলে কাজী ওমর জাফরের নামে প্রায় ২৩ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, আরেক ছেলে কাজী রায়হান জাফরের নামে প্রায় ২৩ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৮৪৯ টাকা ও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার এবং মেয়ে কাজী আফসকা মেহেরিন জাফরের নামে প্রায় ৩১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকা থাকার তথ্য নথিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কাজী জাফর উল্লাহসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় ব্যাংকের এফডিআর সংক্রান্ত অনিয়মের অভিযোগও আনা হয়েছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
এখন ১৫৫ কোটি টাকার বেশি অর্থ ও ১৬ হাজার ৫০০ ডলার অবরুদ্ধ করার বিষয়টি আদালতের আদেশের ওপর নির্ভর করছে।
বিষয় : আওয়ামী লীগ দুদক জাফর উল্লাহ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন