ঢাকার কণ্ঠ

হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে ৯ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৩৪১ জন শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ২৭ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন শনাক্তদের মধ্যে ১ হাজার ২২৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, আর পরীক্ষায় ১১৩ জনের হাম নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

এর আগে ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। কর্মসূচির আওতায় বাদ পড়া শিশুসহ মোট ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিশেষভাবে টিকার আওতায় আনার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

বিষয় : হাম পরিস্থিতি উদ্বেগজনক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে ৯ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে হামের প্রকোপের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৩৪১ জন শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ২৭ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নতুন শনাক্তদের মধ্যে ১ হাজার ২২৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, আর পরীক্ষায় ১১৩ জনের হাম নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

এর আগে ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। কর্মসূচির আওতায় বাদ পড়া শিশুসহ মোট ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিশেষভাবে টিকার আওতায় আনার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত