ঢাকার কণ্ঠ

হামের উপসর্গে প্রাণহানি বাড়ছেই, এ বছর মোট মৃত্যু ১ হাজার ২১৪

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, নতুন ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহীতে ২০ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের মধ্যে। তাঁদের মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যু এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু এ দুটি আলাদা হিসাব। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, হাসপাতালে আসা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নির্ধারণে সীমাবদ্ধতা রয়েছে।

বিষয় : হামের উপসর্গ মোট মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে প্রাণহানি বাড়ছেই, এ বছর মোট মৃত্যু ১ হাজার ২১৪

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, নতুন ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহীতে ২০ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের মধ্যে। তাঁদের মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যু এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু এ দুটি আলাদা হিসাব। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, হাসপাতালে আসা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নির্ধারণে সীমাবদ্ধতা রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত