ঢাকার কণ্ঠ

হামের প্রাদুর্ভাব থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৫১ শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩৯১ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে পরীক্ষায় ৭৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। বাকি ১ হাজার ৩১৬ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনে। পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৩ হাজার ৭৭০ শিশুর।এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২ হাজার ৬৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

হামের প্রাদুর্ভাব থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু