ঢাকার কণ্ঠ

২০৩০ বিশ্বকাপে বিশেষ সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায় লিওনেল মেসিদের। তবে সেই হতাশার মাঝেই ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে বড় সুখবর পেয়েছে আলবিসেলেস্তেরা।শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০৩০ বিশ্বকাপে সহ-আয়োজক দেশ হওয়ায় আর্জেন্টিনাকে আর কঠিন বাছাইপর্ব খেলতে হবে না। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, তারা সরাসরি মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এবার ছয়টি দেশে অনুষ্ঠিত হবে আসরটি। অধিকাংশ ম্যাচ হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। এছাড়া আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে নিজেদের মাঠে একটি করে ম্যাচ আয়োজন করবে।সহ-আয়োজক হওয়ার কারণে এই তিনটি দক্ষিণ আমেরিকার দেশ সরাসরি টুর্নামেন্টে জায়গা পাচ্ছে। আর্জেন্টিনা তাদের ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে রিভার প্লেটের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে।অন্যদিকে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ের মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে, যেখানে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল। প্যারাগুয়ে তাদের ম্যাচ আয়োজন করবে আসুনসিওনের এস্তাদিও ওসভালদো দোমিনগেজ দিব্বে।

২০৩০ বিশ্বকাপে বিশেষ সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা