ঢাকার কণ্ঠ

মিশর ম্যাচে আর্জেন্টিনার একাদশে ফিরছেন তিন তারকা

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের এই লড়াইয়ে কোচ লিওনেল স্কালোনি একাদশে তিনটি পরিবর্তন আনতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মিশরের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজ। তাদের জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে পারেন ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ।

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে তাগলিয়াফিকো শুরু থেকে খেলেননি। তবে বদলি হিসেবে মাঠে নেমে ভালো পারফরম্যান্স করেন। এবার বাঁ দিকের রক্ষণে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

মিডফিল্ডেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। থিয়াগো আলমাদার পরিবর্তে অভিজ্ঞ লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে রাখতে পারেন স্কালোনি। আগের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।

আক্রমণভাগে লাউতারো মার্তিনেজের জায়গায় সুযোগ পেতে পারেন হুলিয়ান আলভারেজ। কেপ ভার্দের বিপক্ষেও লাউতারোর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, মিশরের বিপক্ষে এই তিন পরিবর্তন প্রায় নিশ্চিত। তার তথ্য অনুযায়ী, পারেদেস, তাগলিয়াফিকো ও আলভারেজকে নিয়েই একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে স্কালোনির।

এদিকে ম্যাচের আগে লিওনেল মেসির ফিটনেস নিয়েও স্বস্তির খবর দিয়েছেন আর্জেন্টিনা কোচ। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়সহ পুরো ১২০ মিনিট খেললেও কোনো শারীরিক সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে। ১২০ মিনিট খেলার পরও সে কোনো সমস্যার কথা জানায়নি।’

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। চার ম্যাচে সাত গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের আর্লিং হলান্ডের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন তিনি।

গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। এরপর কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

বিষয় : ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা ফুটবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মিশর ম্যাচে আর্জেন্টিনার একাদশে ফিরছেন তিন তারকা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত