ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ । ০৪:২৩ মিনিট

এমবাপ্পের জোড়া গোলে এল ক্লাসিকোয় বার্সাকে হারাল রিয়াল মাদ্রিদ

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে এল ক্লাসিকোয় দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। 

রোববার (২৫ অক্টোবর) বার্সেলোনার ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচের ৪১ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। ম্যাচের ৬১ মিনিটে পেদ্রির পাস থেকে গোল করে সমতা ফেরান রাফিনিয়া। এরপর দুই দলই আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না কেউ।

ম্যাচের ৮৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আবারও গোল করেন এমবাপ্পে। জুড বেলিংহামের তৈরি করা আক্রমণে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে বল জালে জড়িয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। 

এই জয়ে বার্সেলোনার লিগে টানা জয়ের ধারাও থেমেছে। ১০ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ২৭, আর রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৪ পয়েন্ট। ফলে শীর্ষস্থান ধরে রাখলেও পেছন থেকে চাপ বাড়ল বার্সার ওপর, আর শিরোপার লড়াই আরও জমে উঠল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এমবাপ্পের জোড়া গোলে এল ক্লাসিকোয় বার্সাকে হারাল রিয়াল মাদ্রিদ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে এল ক্লাসিকোয় দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। 

রোববার (২৫ অক্টোবর) বার্সেলোনার ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচের ৪১ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। ম্যাচের ৬১ মিনিটে পেদ্রির পাস থেকে গোল করে সমতা ফেরান রাফিনিয়া। এরপর দুই দলই আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না কেউ।

ম্যাচের ৮৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আবারও গোল করেন এমবাপ্পে। জুড বেলিংহামের তৈরি করা আক্রমণে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে বল জালে জড়িয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। 

এই জয়ে বার্সেলোনার লিগে টানা জয়ের ধারাও থেমেছে। ১০ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ২৭, আর রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৪ পয়েন্ট। ফলে শীর্ষস্থান ধরে রাখলেও পেছন থেকে চাপ বাড়ল বার্সার ওপর, আর শিরোপার লড়াই আরও জমে উঠল।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত