ঢাকার কণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্মী ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিবিরকর্মী আব্দুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থী মাহফুজ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ শনিবার (৮ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. স ম আলী রেজা।তিনি আরও জানান, মাহফুজের বিরুদ্ধে হলের আরেক শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাতের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি মাহফুজের স্বীকারও করেছে। এর ভিত্তিতে তাকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।এর আগে গত ৭ আগস্ট রাতে বিজয় একাত্তর হল প্রশাসনের দেওয়া নোটিশে বলা হয়েছে, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে হলের যমুনা ব্লকের অতিথি কক্ষ সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে মাহফুজের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ ঘটে।নোটিশে বলা হয়, ঘটনার পর হল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ওই ঘটনায় মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে। কমিটি ঘটনাটিকে বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচনা করে সুপারিশ দেয়।তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ৬ আগস্ট থেকে নীড়কে ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার করে।এদিকে, মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে এক বিবৃতিতে দাবি করেছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ। বিবৃতিতে বলা হয়, উক্ত শিক্ষার্থীর (মাহফুজ) সাথে ছাত্রশিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্মী ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার