ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬। ০৩:৩৯ মিনিট

জবাবদিহি ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

সরকারের সমালোচনা করা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশে সাংবাদিকতা এমন একটি অবস্থানে পৌঁছেছে, যা কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও বাস্তবে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ বা সত্য উদঘাটনে সীমাবদ্ধ নয়; সেই সত্য জনকল্যাণে কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য থাকলে বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে, কারণ অনেক সময় বাস্তব সত্য পূর্বনির্ধারিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে জহির উদ্দীন স্বপন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হবে, তা নির্ভর করে শাসকের দৃষ্টিভঙ্গির ওপর। জবাবদিহি নিশ্চিত না হলে রাষ্ট্র পরিচালনা কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিষয় : তথ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জবাবদিহি ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সরকারের সমালোচনা করা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশে সাংবাদিকতা এমন একটি অবস্থানে পৌঁছেছে, যা কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও বাস্তবে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ বা সত্য উদঘাটনে সীমাবদ্ধ নয়; সেই সত্য জনকল্যাণে কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য থাকলে বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে, কারণ অনেক সময় বাস্তব সত্য পূর্বনির্ধারিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে জহির উদ্দীন স্বপন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হবে, তা নির্ভর করে শাসকের দৃষ্টিভঙ্গির ওপর। জবাবদিহি নিশ্চিত না হলে রাষ্ট্র পরিচালনা কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত