ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬। ০৮:১৬ মিনিট

বাড়ি ভাড়া নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা!

নবম জাতীয় পে-স্কেলে সব গ্রেডের কর্মকর্তাদের বাসা ভাড়া বাড়ছে না। কয়েকটি গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়লেও ৮ম থেকে ১ম গ্রেডের চাকরিজীবীদের বাড়ি ভাড়া কমবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, পে-স্কেলের সুপারিশ অনুযায়ী ২০ থেকে ৯ম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বাড়বে। তবে ৮ম থেকে ১ম গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে। উপরের গ্রেডের কর্মকর্তাদের বেতন অনেক বৃদ্ধি পাওয়ায় বাড়ি ভাড়ার বিষয়টি কমানোর সুপারিশ করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য বলেন, পে-স্কেলে নিচের গ্রেডের কর্মচারীদের সুযোগ-সুবিধা বেশি রাখার সুপারিশ করা হচ্ছে। কেননা তাদের বেতন অনেক কম। এ জন্য অন্যান্য ভাতা দিয়ে এটি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে নবম জাতীয় পে-স্কেল নিয়ে শেষ সভা করতে যাচ্ছে পে কমিশন। আগামীকাল বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। 

পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল দুপুর ১২টায় পূর্ণ কমিশনের সভা শুরু হবে। সভায় পে-স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত বিকেলে সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিকাল ৫টায় দেখা করার সময় নির্ধারণ হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাড়ি ভাড়া নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা!

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

নবম জাতীয় পে-স্কেলে সব গ্রেডের কর্মকর্তাদের বাসা ভাড়া বাড়ছে না। কয়েকটি গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়লেও ৮ম থেকে ১ম গ্রেডের চাকরিজীবীদের বাড়ি ভাড়া কমবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, পে-স্কেলের সুপারিশ অনুযায়ী ২০ থেকে ৯ম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বাড়বে। তবে ৮ম থেকে ১ম গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে। উপরের গ্রেডের কর্মকর্তাদের বেতন অনেক বৃদ্ধি পাওয়ায় বাড়ি ভাড়ার বিষয়টি কমানোর সুপারিশ করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য বলেন, পে-স্কেলে নিচের গ্রেডের কর্মচারীদের সুযোগ-সুবিধা বেশি রাখার সুপারিশ করা হচ্ছে। কেননা তাদের বেতন অনেক কম। এ জন্য অন্যান্য ভাতা দিয়ে এটি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে নবম জাতীয় পে-স্কেল নিয়ে শেষ সভা করতে যাচ্ছে পে কমিশন। আগামীকাল বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। 

পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল দুপুর ১২টায় পূর্ণ কমিশনের সভা শুরু হবে। সভায় পে-স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত বিকেলে সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিকাল ৫টায় দেখা করার সময় নির্ধারণ হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত