ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬। ০২:৪২ মিনিট

বাংলাদেশে অনুষ্ঠিত হলো IUPAC Global Women’s Breakfast 2026

International Union of Pure and Applied Chemistry (IUPAC) এবং Asian Network of Research in Food and Environment Contaminants (ANFEC)-এর যৌথ উদ্যোগে IUPAC Global Women’s Breakfast 2026 ১৫ ফেব্রুয়ারি ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। এই ব্যতিক্রমধর্মী আয়োজনে একাডেমিশিয়ান, শিক্ষার্থী ও নীতিনির্ধারকসহ ৬০ জনের বেশি অংশীজন উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী এই কর্মসূচি ২০১১ সালে শুরু হয়। বাংলাদেশে এটি ২০২২ সালে ড. মোহাম্মদ শোয়েব IUPAC Global Leader এবং অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে শুরু হয়। তিনি বলেন, নারী ও কন্যাশিশুদের বিজ্ঞান দিবস উপলক্ষে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫ ও ১০ বাস্তবায়নের অংশ হিসেবে Global Women’s Breakfast-এর উদ্দেশ্য হলো STEM ক্ষেত্রে লিঙ্গসমতা অর্জনে প্রতিবন্ধকতা দূর করতে একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলা ও শক্তিশালী করা।

Global Women’s Breakfast প্রতি বছর ফেব্রুয়ারি মাসের নির্দিষ্ট একটি দিনে অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য হলো বিজ্ঞানে নারীদের সাফল্য উদযাপন এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক পেশায় আগ্রহী করে তোলা। বিভিন্ন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক নারী ও পুরুষ সদস্যরা সরাসরি বা ভার্চুয়ালি একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

এ বছরের প্রতিপাদ্য হলো “Many Voices, One Science.” বৈশ্বিক প্রতিপাদ্যের পাশাপাশি স্থানীয় আয়োজকরা অতিরিক্ত প্রতিপাদ্য হিসেবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি” যুক্ত করেছেন।

আলোচনায় নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, খাদ্য নিরাপদতার পাঁচটি মৌলিক নীতি, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং অনিরাপদ খাদ্যজনিত জনস্বাস্থ্য ঝুঁকি ও দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ জাতি গঠনে নারীই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বিষয় : ANFEC

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে অনুষ্ঠিত হলো IUPAC Global Women’s Breakfast 2026

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

International Union of Pure and Applied Chemistry (IUPAC) এবং Asian Network of Research in Food and Environment Contaminants (ANFEC)-এর যৌথ উদ্যোগে IUPAC Global Women’s Breakfast 2026 ১৫ ফেব্রুয়ারি ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। এই ব্যতিক্রমধর্মী আয়োজনে একাডেমিশিয়ান, শিক্ষার্থী ও নীতিনির্ধারকসহ ৬০ জনের বেশি অংশীজন উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী এই কর্মসূচি ২০১১ সালে শুরু হয়। বাংলাদেশে এটি ২০২২ সালে ড. মোহাম্মদ শোয়েব IUPAC Global Leader এবং অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে শুরু হয়। তিনি বলেন, নারী ও কন্যাশিশুদের বিজ্ঞান দিবস উপলক্ষে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫ ও ১০ বাস্তবায়নের অংশ হিসেবে Global Women’s Breakfast-এর উদ্দেশ্য হলো STEM ক্ষেত্রে লিঙ্গসমতা অর্জনে প্রতিবন্ধকতা দূর করতে একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলা ও শক্তিশালী করা।

Global Women’s Breakfast প্রতি বছর ফেব্রুয়ারি মাসের নির্দিষ্ট একটি দিনে অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য হলো বিজ্ঞানে নারীদের সাফল্য উদযাপন এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক পেশায় আগ্রহী করে তোলা। বিভিন্ন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক নারী ও পুরুষ সদস্যরা সরাসরি বা ভার্চুয়ালি একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

এ বছরের প্রতিপাদ্য হলো “Many Voices, One Science.” বৈশ্বিক প্রতিপাদ্যের পাশাপাশি স্থানীয় আয়োজকরা অতিরিক্ত প্রতিপাদ্য হিসেবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি” যুক্ত করেছেন।

আলোচনায় নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, খাদ্য নিরাপদতার পাঁচটি মৌলিক নীতি, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং অনিরাপদ খাদ্যজনিত জনস্বাস্থ্য ঝুঁকি ও দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার মাধ্যমে একটি সুস্থ জাতি গঠনে নারীই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত