ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ০৪ মার্চ ২০২৬। ০১:৫৫ মিনিট

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সরকারপ্রধান জনগণের স্বার্থে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর বর্তমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এসব উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশ্বস্ত করেন এবং বাহিনীর আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সরকারপ্রধান জনগণের স্বার্থে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর বর্তমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এসব উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশ্বস্ত করেন এবং বাহিনীর আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত