ঢাকার কণ্ঠ

মিরপুরে সংবর্ধিত হলেন এমপি আমিরুল ইসলাম খান আলীম

সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি, চৌহালি, এনায়েতপুর) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শোকরানা আদায়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারী) রাজধানীর মিরপুর-১১ এর বনলতা কনভেনশন হলে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, সংবর্ধনা পর্ব শেষে দোয়া ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয় এবং রোজাদারদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “আমি এমপি হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে পাশে থাকতে চাই। আমার নেতাকর্মীরাও সাধারণ মানুষের সেবক হিসেবে সবসময় জনগণের পাশে থাকবে।” তিনি নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক খাতে অগ্রগতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা মহানগর সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম। সংগঠনের সভাপতি আবু কোরাইশ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিউর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তুহিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম জাহিদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুপিটার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিষয় : আমিরুল ইসলাম খান আলীম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে সংবর্ধিত হলেন এমপি আমিরুল ইসলাম খান আলীম

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি, চৌহালি, এনায়েতপুর) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শোকরানা আদায়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারী) রাজধানীর মিরপুর-১১ এর বনলতা কনভেনশন হলে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, সংবর্ধনা পর্ব শেষে দোয়া ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয় এবং রোজাদারদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “আমি এমপি হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে পাশে থাকতে চাই। আমার নেতাকর্মীরাও সাধারণ মানুষের সেবক হিসেবে সবসময় জনগণের পাশে থাকবে।” তিনি নির্বাচনী এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক খাতে অগ্রগতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা মহানগর সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম। সংগঠনের সভাপতি আবু কোরাইশ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিউর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তুহিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম জাহিদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুপিটার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত