ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬। ০২:১৮ মিনিট

ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের দলীয়করণের সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা নিরপেক্ষভাবে কাজ করে প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোকে নির্বাচন করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরের পতেঙ্গা এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রথম পর্যায়ে চট্টগ্রাম নগরের ৫ হাজার ৫৭৫ জন নারীর হাতে এ কার্ড তুলে দেওয়া হয়।

অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ড একটি স্মার্ট কার্ড, যার মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন জাতীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের কল্যাণে ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং কৃষক কার্ড চালুর মতো জনকল্যাণমূলক কর্মসূচিও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার এই উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় প্রভাব বা পক্ষপাতের সুযোগ রাখা হয়নি।

অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের নারী প্রধানদের আর্থিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী না করলে আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারপ্রধান নারীর ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে সরাসরি ২ হাজার ৫০০ টাকা পাঠানো হচ্ছে, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বিষয় : অর্থমন্ত্রী আমির খসরু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের দলীয়করণের সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা নিরপেক্ষভাবে কাজ করে প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোকে নির্বাচন করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরের পতেঙ্গা এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রথম পর্যায়ে চট্টগ্রাম নগরের ৫ হাজার ৫৭৫ জন নারীর হাতে এ কার্ড তুলে দেওয়া হয়।

অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ড একটি স্মার্ট কার্ড, যার মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন জাতীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের কল্যাণে ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং কৃষক কার্ড চালুর মতো জনকল্যাণমূলক কর্মসূচিও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার এই উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় প্রভাব বা পক্ষপাতের সুযোগ রাখা হয়নি।

অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের নারী প্রধানদের আর্থিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী না করলে আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারপ্রধান নারীর ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে সরাসরি ২ হাজার ৫০০ টাকা পাঠানো হচ্ছে, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত