ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে খান মো. তোরাব আলী (৭৩) নামে ওই কারাবন্দি মারা যান। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হয়ে পড়লে খান মো. তোরাব আলীকে কারারক্ষী এরশাদসহ কয়েকজন কারারক্ষী হাসপাতালে নিয়ে আসেন।
জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ থানার মামলা নম্বর-০৭/(৬) ১৯৯১ ধারা, ৩০২/৩২৪/১১৪ দবি মামলায় বন্দি ছিলেন খান মো. তোরাব আলী। মানিকগঞ্জ থানার ১৯৯১ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তোরাব আলী কারাগারে ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার চরহিজুলী গ্রামে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন