ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬। ০৫:৪৬ মিনিট

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

রেমিট্যান্স সেবায় অনবদ্য অবদান রাখার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)।

১২ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম।

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি । এসময় ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : ইসলামী ব্যাংক গোল্ড অ্যাওয়ার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

রেমিট্যান্স সেবায় অনবদ্য অবদান রাখার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ দিয়েছে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)।

১২ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম।

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি । এসময় ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত