ঢাকার কণ্ঠ

চকবাজারে ফুটপাতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

রাজধানীর চকবাজারে ফুটপাত থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে বকশিবাজার মোড় সংলগ্ন শহীদ ডা. ফজলে রাব্বি হলের পূর্ব পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ডিউটি অফিসারের মাধ্যমে খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি পড়ে থাকতে দেখেন।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং তদন্ত কর্মকর্তার নির্দেশনায় মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছে মৃত ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হলেও কেউ তাকে শনাক্ত করতে পারেননি। পরবর্তীতে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ সংগ্রহ করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং তার কাছে কোনো জাতীয় পরিচয়পত্রও পাওয়া যায়নি।

মৃত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও পরিচয় শনাক্ত না হওয়ায় এবং কোনো স্বজনের সন্ধান না মেলায় মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চকবাজারে ফুটপাতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর চকবাজারে ফুটপাত থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে বকশিবাজার মোড় সংলগ্ন শহীদ ডা. ফজলে রাব্বি হলের পূর্ব পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ডিউটি অফিসারের মাধ্যমে খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি পড়ে থাকতে দেখেন।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং তদন্ত কর্মকর্তার নির্দেশনায় মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছে মৃত ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হলেও কেউ তাকে শনাক্ত করতে পারেননি। পরবর্তীতে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ সংগ্রহ করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং তার কাছে কোনো জাতীয় পরিচয়পত্রও পাওয়া যায়নি।

মৃত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও পরিচয় শনাক্ত না হওয়ায় এবং কোনো স্বজনের সন্ধান না মেলায় মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত