মানবিক দায়িত্ববোধ ও সেবার মানসিকতা থেকে আরও এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা ব্যাহত হতে বসা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো. মোবারক হোসেনের পড়াশোনা চালিয়ে নিতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী মো. মোবারক হোসেন অদম্য ইচ্ছা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তাঁর উচ্চশিক্ষা যখন হুমকির মুখে, তখন বিষয়টি জেলা প্রশাসক ফরিদা খানমের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। মোবারকের উচ্চশিক্ষা যেন কোনোভাবেই থেমে না যায়, সে জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জেলা প্রশাসকের এই উদ্যোগ সেবার মানসিকতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা জেলা প্রশাসন সব সময় অসহায় ও দুস্থ মানুষের জন্য মানবিক সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ভবিষ্যতেও প্রশাসনের এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন