ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভিন্নধর্মী চিত্র দেখা গেছে। পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি, আর তামিলনাড়ুতে জীবনের প্রথম নির্বাচনে চমক দেখিয়েছেন দক্ষিণী তারকা বিজয় থালাপতি।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মাধ্যমে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠনের পথে এগোচ্ছে দলটি।
গত ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষে সোমবার (৪ মে) সকাল থেকে ভোট গণনা শুরু হয়। এবারের নির্বাচনে মমতা ব্যানার্জি নিজেও ভবানিপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। এতে তৃণমূল শিবিরে হতাশা নেমে এসেছে।
অন্যদিকে, তামিলনাড়ুতে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বড় চমক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। তার নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে টিভিকের আরও ১১টি আসন প্রয়োজন। যদিও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন পাওয়ায় সরকার গঠনের জন্য রাজ্যপালের আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা রয়েছে দলটির।
দলটির নেতারা আশা করছেন, কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম) ও ভিসিকেসহ অন্যান্য দলগুলোর সমর্থন পেলে সরকার গঠন সম্ভব হতে পারে। ফলে তামিলনাড়ুতে জোটভিত্তিক সরকার বা ত্রিশঙ্কু পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর এই দুই ভিন্ন ফলাফল দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। একদিকে দীর্ঘদিনের ক্ষমতাসীন নেত্রীর পরাজয়, অন্যদিকে নতুন শক্তির উত্থান—দুই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিষয় : মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় থালাপতি

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন