“বর্তমান যুগে দক্ষতাই শক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কণ্ঠ-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভিডিও এডিটিং বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার (১৬ মে) বিকেল ৪টায় কেরানীগঞ্জের লিটন টাওয়ারে আয়োজিত এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান, সিনিয়র ভিডিও জার্নালিস্ট, চ্যানেল ২৪ এবং সাবেক প্রধান ভিডিও জার্নালিস্ট, “তালাশ” টিম।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আধুনিক ভিডিও এডিটিং, কনটেন্ট প্রেজেন্টেশন ও ডিজিটাল মিডিয়ায় দক্ষতা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বিষয় : ঢাকার কণ্ঠ ভিডিও এডিটিং কর্মশালা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
“বর্তমান যুগে দক্ষতাই শক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কণ্ঠ-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভিডিও এডিটিং বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার (১৬ মে) বিকেল ৪টায় কেরানীগঞ্জের লিটন টাওয়ারে আয়োজিত এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান, সিনিয়র ভিডিও জার্নালিস্ট, চ্যানেল ২৪ এবং সাবেক প্রধান ভিডিও জার্নালিস্ট, “তালাশ” টিম।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আধুনিক ভিডিও এডিটিং, কনটেন্ট প্রেজেন্টেশন ও ডিজিটাল মিডিয়ায় দক্ষতা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন