ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
বিগত সরকারের উদাসীনতার কারণে হামের বিস্তার ঘটেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এর খেসারত জাতিকে দিতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে।’ শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ‘গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।’
তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বিষয় : শাহজালাল বিমানবন্দর

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন